
যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, তদন্তকারীরা বিশ্বাস করছেন যে, হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারের বলরুমে প্রবেশের চেষ্টা করা বন্দুকধারীর লক্ষ্য ছিল ট্রাম্প প্রশাসনের উঁচু পদস্থ কর্মকর্তারা।
ওয়াশিংটন থেকে এএফপি জানায়, সিবিএস নিউজের ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে টড ব্ল্যাঞ্চ বলেছেন, ‘প্রাথমিক পর্যায়ের’ তথ্যের ভিত্তিতে তদন্তকারীরা ধারণা করছেন, ওই ব্যক্তি প্রশাসনের সদস্যদের লক্ষ্যবস্তু হিসেবে নির্ধারণ করেছিলেন।
ব্ল্যাঞ্চ উল্লেখ করেছেন, বন্দুকধারী ‘সক্রিয়ভাবে সহযোগিতা করছে না’ এবং ধারণা করা হচ্ছে, সে লস অ্যাঞ্জেলেস থেকে শিকাগো হয়ে ট্রেনে ওয়াশিংটনে এসে পৌঁছেছে।
শনিবার রাতে হামলার চেষ্টার সময়, ওয়াশিংটন হিলটনের বলরুমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ, শত শত গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সাংবাদিকদের সঙ্গে উপস্থিত ছিলেন টড ব্ল্যঞ্চ।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।